কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাটে বিজিবি ও বিএসএফ এর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই রবিবার এই মত বিনিময়ম সভাটি রংপুর সেক্টরের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধীনস্থ সোনাহাট বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরের ল্যান্ড কাস্টমস স্টেশন, সোনারহাটে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সৌজন্য সভায় বিজিবি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার, পরিচালক অপারেশন, নোডাল অফিসার, রংপুর রিজিয়ন, অধিনায়ক কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি, অধিনায়ক তিস্তা ব্যাটেলিয়ন-০২ (৬১ বিজিবি), গ্রুপ কমান্ডার, রংপুর ফিল্ড ইন্টেলিজেন্ট ব্যুরো, লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক, রংপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন), কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি সহকারি পরিচালক ও কোম্পানি কমান্ডার।
অপরপক্ষে বিএসএফ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি (বিএসএফ সেক্টর কমান্ডার) ডিআইজি (নোডাল অফিসার), ব্যটালিয়ন কমান্ড্যান্ট, স্টাফ অফিসার এবং কম্পানি কমান্ডার।
এ সভায় সীমানা সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদির মধ্যে বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিকদের উপর গুলিবর্ষণ না করা, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ,
গবাদি পশু চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য পাচার প্রতিরোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্দে নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থ্যা, সমন্বিত টহল পরিচালনা, সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ ইত্যাদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করা হয়।
দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেক্টর/ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/ পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হয় এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সমন্বয় সভা সমাপ্ত হয়।
উপরোক্ত বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর নিশ্চিত করেন।
Leave a Reply