সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন: নৌকায় নদী পার হচ্ছে লোকজন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন: নৌকায় নদী পার হচ্ছে লোকজন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের উপর নির্মিত সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে মানুষসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্রিজের স্টিলের পাটতন ভেঙে গিয়ে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক আটকা পড়ে। এতে ব্রিজের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোনাহাট স্থলবন্দর সহ উপজেলার কর্মব্যস্ত মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। ব্রিজ দিয়ে যাতায়াত করতে না পেরে প্রয়োজনের তাগিদে অনেককে নৌকা দিয়ে নদী পাড় হতে দেখা যায়।
পথচারীরা জানান, একটি বালু বোঝাই ড্রাম ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের পাটাতন ভেঙে আটকা পড়ে। এসময় ব্রিজ দিয়ে সব ধরণের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ ঘন্টা পড়ে ট্রাকটিকে সেখান থেকে সড়িয়ে নেয়া হয়। ব্রিজ দিয়ে ছোট যান চলাচল করলেও মাঝারি ও ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ব্রিজের পাটাতন ভেঙে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। মেরামতের কাজ চলছে। দ্রæতই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























