ভূরুঙ্গামারীতে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৯:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এসব ভ্যাকসিন জব্দ করা হয়। জব্দ করা ভ্যাকসিনের পরিমাণ ১৫৬ লিটার। এগুলো ককশিটের ১১টি কার্টনে ভর্তি ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।
পড়ুন>>চার মাসে রেকর্ড রেমিট্যান্স আয় ১৩৮৯ কোটি ডলার
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা অটোরিকশাটি তল্লাশি করে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ব্যবহৃত এসব ভ্যাকসিন ভারতের সীমান্তবর্তী ভোটহাট এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। পরে এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
পড়ুন>>গুম-খুনের আসামীদের খুঁজতে গণশুনানি করবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তারের ঘোষণা
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাকসিন শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি চোরাকারবারি চক্রের সদস্য এবং নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারি চালিয়ে ভ্যাকসিনসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























