ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ৩

 

 

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে আটক ৩

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় আম্বারীপাড়া এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন শিংঝাড় বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

 

 

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে ভারতীয় সীমান্তের কাটাতারের নিকটবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের বাড়ি থেকে দুটি গরু চুরি করে বাংলাদেশে আনার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। খবর পেয়ে ১৫ বিজিবির অধীনস্থ ই কোম্পানির শিংঝাড় বিওপি থেকে হাবিলদার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 

পরবর্তীতে বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে মো. হায়দার আলী (৩২)-এর হেফাজত থেকে সাদা-লাল কস্টেপে মোড়ানো ভারতীয় মাদকদ্রব্য গাঁজার একটি টোপলা উদ্ধার করেন।

 

 

উদ্ধারকৃত গাঁজার ওজন কস্টেপসহ মোট ৫ কেজি ২০০ গ্রাম, যা জব্দ করা হয়। আটককৃতরা হলেন শিংঝাড় গ্রামের সোহরাব আলীর পুত্র মো. হায়দার আলী (৩২), মোসলেম উদ্দিনের পুত্র মোঃ সজিব মিয়া (২৫) ও আবু তালেবের পুত্র মোঃ শেখ ফরিদ (৪০) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারত থেকে মাদকদ্রব্য (গাঁজা) পাচার করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত এজাহার দায়ের করা হয়েছে।

পড়ুন>> এক প্রজ্ঞাপনে চার কলেজের নাম পরিবর্তন: ফিরে এলো নাম বদলের সংস্কৃতি

 

এদিকে উদ্ধারকৃত ভারতীয় নাগরিকদের দুটি গরু বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!