সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে পিপিআর নির্মূলে টিকা ক্যাম্পেইন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিপিআর নির্মূলে টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পিপিআর রোগ নির্মূলে এই টিকা প্রদান ক্যাম্পেইন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দশ ইউনিয়নে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ২৭০টি ভেন্যুতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ৬৩ হাজার ৫০০টি ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এনামুল হক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























