সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে পাথরবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৩৭১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের আশরাফুল ইসলাম (৩২)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রার পাড় এলাকার নূরুল ইসলাম এর ছেলে।
শনিবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট বাজার এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী বাজার থেকে অটোরিকশা যোগে বাড়িতে ফিরছিলেন আশরাফুল। সোনাহাট বাজারে এসে অন্য একজনকে ডাকার জন্য অটো থেকে মাথা বের করে। এমন সময় সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই (রংপুর মেট্রো-১১০৫৪৫ ) নম্বরের একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে।
এতে অটো থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আশরাফুল। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।পড়ুন>>২০২৩ সালে স্কুল কলেজ ১৮০ মাদ্রাসা ১৬৭ প্রাথমিক স্কুল ২০৭ দিন খোলা থাকছে
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























