ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
- আপডেট সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু হয়েছে। গত রাত ৩ টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দূর্ঘটনাটি ঘটে।
এতে ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।
মৃত ওই দুই বন্ধু হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন (৩৯)।
নিহত দুইজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি- রপ্তানি ব্যবসী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।
মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত তিনটার দিকে জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। পরে খোকনের আত্ম চিৎকারের ঘুমন্ত এলাকাবাসী এসে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























