সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ফরিদুল ইসলাম (২১) কে তার নিজ বাড়ি থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ কাবিল খাঁন এর বসতবাড়ি হতে তার পুত্র মো: ফরিদুল ইসলাম (২১) কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, ফরিদুল ইসলাম দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসায় এলাকার যুব সমাজে মাদক সেবির সংখ্যা ক্রমশ বাড়ছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে জেল হাজতের মাধ্যমে কোর্টে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























