ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি

ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
কাউনিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা গ‍্যাসের ট‍্যাবলেট (বিষ) খেয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীর নাম সুমাইয়া আক্তার সুমনা (১৫)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস‍্য নুরুজ্জামান জানান, প্রায় ৮ মাস আগে বলদিয়া ইউনিয়নের চৌতালি মোড় এলাকার জনৈক লেবু মিয়ার সাথে মেয়েটির বিয়ে হয়। স্বামী ঢাকায় থাকায় ও মেয়ের বয়স কম হওয়ায় মেয়েটি বাবার বাড়িতেই থাকত। বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই পাশের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়।

পড়ুন>>তাহিরপুরে সিগারেটের জন্য দোকানিকে খুন: ভারতে পালাবার পথে ঘাতক আটক

এসময় ঘরে থাকা একাধিক ইঁদুর মারা (বিষ) ট‍্যাবলেট খায় সুমনা। রাত নয়টার দিকে ফিরে এসে মেয়েকে টিউবওয়েল পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার মা। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে সুমনার মৃত্যু হয়। আত্মহত্যার কোন সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি তার পরিবার।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন‍্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!