ভারতীয় ৭টি গরুসহ ডোমারে চোরা কারবারি আটক
- আপডেট সময় : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে ভারতীয় ৭টি গরুসহ চোরা কারবারি সালাম আটক।
ডোমারে অবৈধ ভাবে ভারত সীমান্ত দিয়ে নিয়ে আসা ৭টি গরুসহ চোরা কারবারি আব্দুস সালাম(৩৬) নামে এক যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ।
এলাকাবাসী জানায় উপজেলার পাঙ্গা মটকপুরের পাঙ্গার চৌপথি নামক এলাকায় নছিমন যোগে গরুগুলো নিয়ে যাওয়ার সময় গরুসহ সালামকে আটক করা হয়।
আটককৃত সালাম ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শুকানগঞ্জ এলাকার আজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডোমার থানার এসআই শাকিলের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে ভারতীয় সীমান্ত থেকে নসিমন যোগে আসা অবৈধভাবে ভারতীয় ৭টি গরু চোরাচালানের সময় পাঙ্গার চৌপথি নামকস্থানে গরুসহ চোরাকারবারি সালামকে আটক করা হয় ।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী গরু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ উপায়ে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাইপথে গরুগুলো নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার দুপুরে আটককৃত ব্যক্তিকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















