বরগুনার বেতাগীতে টমটম উল্টে শিশু ড্রাইভার নিহত হয়েছে।
শুক্রবার (৪ আগষ্ট ) দুপুরে বেতাগী-বরিশাল মহাসড়কে আল্লাহু চত্বর এলাকায় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা.সিগমা ওয়ালিম তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি নিয়ামুতি এলাকায় মালামাল দিয়ে বেতাগী ফেরার পথে বন্ধু চত্বর এলাকায় স্পিড ব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়।
বেতাগী থানার আফিসার ইনচার্জ মোঃ আনোয়ারা হোসেন জানান, দুপুরে নিজে গাড়ি চালিয়ে নিয়ামুতি থেকে বেতাগীতে আসছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে আল্লাহ চত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়।
স্থানীয়রা উদ্ধার করে বেতাগী হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বেতাগী থানায় এই মৃত্যু ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
Leave a Reply