ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর

বুয়েনস আইরেস আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ৪১২ বার পড়া হয়েছে

বুয়েনস আইরেস আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ২৯শে আগস্ট ২০২২, সোমবার ,আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের নিকট পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে নিযুক্ত থেকে পাশ্ববর্তী দেশ আর্জেন্টিনার সমবর্তী দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আর্জেন্টিনার রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছাবার্তা জানান। এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেজ কাফিরো উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ক্লদিও রোজেনওয়েইচ-এর সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে রাষ্ট্রদূত দক্ষিণ আমেরিকার মুক্ত বাণিজ্য জোট ‘মারকসুর’ এ যোগদানের ব্যাপারে সহযোগিতা প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা আন্ত:বাণিজ্য প্রসারের উদ্দেশ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির উপর জোর দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের চলমান আর্থসামাজিক ‍উন্নয়নের পাশাপাশি কৃষি অর্থনীতিতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার উপর আলোকপাত করেন।

এ সময় আন্ডার সেক্রেটারি ঢাকাতে আর্জেন্টিনার দূতাবাস স্থাপন প্রক্রিয়া চলমান আছে বলে জানান।
রাষ্ট্রদূত ফয়জুননেসা আর্জেন্টিনার সয়াবিন তেল রপ্তানিকারক এসোসিয়েশনের সাথে বৈঠক করেন এবং ভোজ্যতেল আমদানিতে বিদ্যমান সমস্যাগুলো হ্রাস করে তা আরও গতিশীল ও দ্রুততর করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির সাথে সাক্ষাত করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। দেশের ভাবমূর্তি রক্ষা ও উন্নয়নে তাদের সদা সচেতন থাকার অনুরোধ জানিয়ে দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ পরিষেবা আরও গতিশীল করার ব্যাপারে নিশ্চয়তা দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুয়েনস আইরেস আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা

আপডেট সময় : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২