বিশ্বম্ভরপুরে প্রবাসীর বৌভাতে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল
- আপডেট সময় : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩৪৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মো. সুরুজ আলীর মালোয়শিয়া প্রবাসী ছেলে মো. আমিরুল ইসলামের বিবাহ ও পরবর্তী বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার প্রবাসী আমিরুলের সাথে একই গ্রামের হারুণ অর রশিদের কন্যা সাবিকুন নাহারে একলাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন হয়।
শনিবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো.মিলন খান,
সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, হরলাল হাজং, জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তার প্রতিনিধি মো. আফজাল হোসেন,
আনন্দ টিভির প্রতিনিধি মো. এমরান হোসেন, দৈনিক সকাল বেলার প্রতিনিধি মো. সামিয়ান তাজুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধি জীবন কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























