বিরলে ফসলী জমিতে পুকুর খনন করে শত একর জমির পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ফসলী জমিতে পুকুর খনন করে শত একর জমির পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিরলে ফসলী জমিতে পুকুর খনন করে শত একর জমির পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
বিরলে ফসলী জমিতে পুকুর খনন করে শত একর জমির পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ

বিরলে ফসলী জমিতে পুকুর খনন করে শত একর জমির পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ

দিনাজপুরের বিরলে ফসলী জমির মাঝে পুকুর খনন করে পাড় বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত শত একর জমির পানি নিষ্কাশন বন্ধের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। চলমান বৃষ্টিপাতে প্রায় ২০০ একর জমির ধান ক্ষেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিচার দাবি করেছে ভূক্তভোগীরা।

উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের মৃত হাফিজ উদ্দীন এর ছেলে সহিবুর রহমান শুক্রবার দুপুরে থানায় দায়েরকৃত অভিযোগে জানান, একউ গ্রামের মৃত উসমান আলী এর ছেলে মোঃ নুরজামাল (৩৫), মোঃ নুর ইসলাম (৪৫) এর জমির পাশে অভিযোগকারীসহ আরো ২৭ জন চাষির জমি আছে।

উক্ত জমি আগে চাষাবাদকালে বর্ষার পানি তাদের জমির উপর দিয়ে নিষ্কাশন হতো। এমনিভাবে চলাকালিন তাদের জমিতে চলতি বছরে জানুয়ারি মাসে একটি পুকুর খনন করে। গত ২৬ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখ সারাদিন ও রাতে আকাশের বৃষ্টি হওয়ায় আমারসহ আরো ২৭ জন চাষির মোট ১৫০/২০০ একর জমির ফসল ডুবে গেছে।

বিবাদীদ্বয়েরা উক্ত পুকুরটি খনন করায় তাদের জমির উপর দিয়ে বর্ষার পানি নিষ্কাশন করতে দেয় না। বর্তমানে উক্ত পানি আটক হওয়ার কারণে আমাদের ১৫০/২০০ একর জমির ফসলের ক্ষতি সাধন হচ্ছে।

পড়ুন>>উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে সুপারের ভো-দৌড়

তাই আমি সহ ২৭ জন চাষি বিবাদীদ্বয়কে তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করার জন্য বিনিত অনুরোধ করলে বিবাদীদ্বয় তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশন করতে দিবে না এবং আমাকেসহ ২৭ জন চাষিদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলে পানি নিষ্কাশন করতে দিব না কি করার আছে করতে পারিস।

ঘটনার বিষয়ে সকল চাষিগণ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে জমিতে থাকা ফসল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!