বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

 

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পদক্ষেপ ও ভুল পরিকল্পনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার সকালে কিশোরগঞ্জ জেলা সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি জানি শুধু ঢাকা শহর নয়, বরং দেশের জেলা ও উপজেলা পর্যায়ের মানুষও বর্তমানে বিদ্যুতের তীব্র কষ্ট ভোগ করছেন। যে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে, তাদের নেওয়া অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের কারণেই আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।

পড়ুন>>অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বিএনপি জনগণের দল হিসেবেই কাজ করবে। তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে সরকার দেশের মানুষের সামনে আগামী ১০ বছরে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা তুলে ধরবে।

এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সূচনা করেন। উল্লেখ্য, ঢাকার বাইরে এবারই দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় আয়োজন করা হয়েছে। উদ্বোধনী কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং বেলা একটায় জাতীয় মৎস্য পদক-২০১৬ প্রদান করবেন।

সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’   মা//জ//ন

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!