ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে: কাতারের আমির দারুল আদালত: চট্টগ্রামের চারশ বছরের ইতিহাসের সাক্ষী পানছড়িতে স্বাস্থ্য প্রশিক্ষণ শেষে ৩৮ জনকে সনদ প্রদান বোয়িংয়ের সাথে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ব্যয় ২৮৬ কোটি রুপি কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬২৪ জন আটক

বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগের আশ্বাস

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৩০১ বার পড়া হয়েছে

বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগের আশ্বাস

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 বাংলাদেশের যে কোনো সুসংবাদ সৌদি আরবের জন‍্য আনন্দের বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও লজিস্টিক্স সার্ভিসেস বিষয়ক মন্ত্রী ও প্রকৌশলী সালেহ নাসের আলজাসের।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে রিয়াদে সৌদি যোগাযোগ মন্ত্রীর নিজ কার্যালয়ে সফররত বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আনন্দের কথা জানান তিনি। বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পারিক সহায়তা এবং সৌদি আরব থেকে এ খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পরিক সহায়তা এবং সৌদি আরব থেকে এই খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সৌদি যোগাযোগমন্ত্রী দুই দেশের মধ‍্যে পাঁচ দশক ধরে চলে আসা অত্যন্ত সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘এই সুসম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার মাধ্যম হলো বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো।’ তিনি সৌদি আরবের ভিশন-২০৩০ উল্লেখ করে বলেন, ‘ভিশন-২০৩০-এর আওতায় এ দেশের পরিবহন সেক্টরের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এবং সেই কর্মকৌশলের আলোকে সে দেশের যোগাযোগ খাতে কাজ হচ্ছে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতেই সে দেশের যোগাযোগমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। গত নভেম্বরে সৌদি যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, পায়রা সমুদ্রবন্দর ও অন্যান্য খাতে বিনিয়োগে সৌদি আরবের সহায়তা কামনা করেন। বাংলাদেশে এসব খাতে বিনিয়োগের বিষয়টি যৌথভাবে কাজ করার আশ্বাসের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে নৌপরিবহন প্রতিমন্ত্রী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এবং সৌদি আরবের প্রতিনিধিদলে যোগাযোগমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল তার্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হাইদি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্টের বকর আল মোহাম্মদ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আমের এ আলী রেজা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগের আশ্বাস

আপডেট সময় : ০৭:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২