ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ

বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২২০৭৩ বার পড়া হয়েছে

বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া”।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত

বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া”।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন>>সুনামগঞ্জের আলোচিত অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক–৫

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক ফাহিদ হাসান, ডেপুটি ম্যানেজার সানজিদা আফরিন এবং উপস্থাপনায় ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএমপি) রেদওয়ানুজ্জামান চৌধুরী।

মাঠ মহড়ায় বন্যা পরিস্থিতিতে করণীয়, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কৌশল, প্রাথমিক চিকিৎসা প্রদান, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বাস্তবভিত্তিক এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

পড়ুন>> নিয়ামতপুরের আলোচিত চার-হত্যা মামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

এছাড়া চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্র্যাকের জেলা সমন্বয়ক ফাহিদ হাসান জানান, কুড়িগ্রামের মতো বন্যাপ্রবণ এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনগণের মধ্যে প্রস্তুতি বাড়াতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬