ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি

ফুলবাড়ীতে আ: লীগের ২ নেতা গ্রেফতার

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে আ: লীগের ২ নেতা গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে আ: লীগের ২ নেতা গ্রেফতার

ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেনসহ আওয়ামীলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন।

পড়ুন>> কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১; আহত-৫

রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) রাতে তারা বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধর্মপুর গ্রামের অনীল চন্দ্র সেনের ছেলে এবং উপজেলার সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন (৪৮) ও উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ২ নং চর গোরকমন্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি এবং ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে মো. সমেশ উদ্দিন (৪৭)।

পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে আ: লীগের ২ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫