ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী

ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের পর বিষাক্ত ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসা নিতে আসা অনেক শিক্ষার্থী আতঙ্কের কারণে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন, যাদের শারীরিক অবস্থা বিবেচনায় পর্যায়ক্রমে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ব্রিফিংয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, বার্ন রোগীদের জন্য প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আক্রান্তদের কাউকেই এখনো বিপদমুক্ত বলা যাচ্ছে না। বর্তমানে চারজন রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ভেন্টিলেটর সাপোর্টে থাকা ওই রোগীর চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞসহ একটি মেডিকেল বোর্ড কাজ করছে।

ডা. পাপন আরও জানান, আগুনের ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় রোগীদের শ্বাসনালি পুড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে অনেকের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে। কিছু রোগীর কাশির সঙ্গে রক্ত বের হওয়া, তীব্র মাথাব্যথা, পেটে ব্যথা এবং চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। কয়েকজনের চোখও বার্নের শিকার হওয়ায় একজন চক্ষু বিশেষজ্ঞকে তাদের চিকিৎসায় যুক্ত করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংকটাপন্ন রোগীদের সার্বিক পর্যবেক্ষণের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে, যেখানে রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬