প্রমি এন্টারপ্রাইজের ২য় সংযোজন প্রার্থনা কার কর্ণার ও মবিল হাউজের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে সুনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স প্রমি এন্টারপ্রাইজের ২য় সংযোজন প্রার্থনা কার কর্ণার ও মবিল হাউজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ জানুয়ারি বিকেলে উপজেলা সড়ক বাসস্ট্যান্ডের পূর্ব দিকে আইয়ুব আলীর মার্কেটে প্রার্থনা কার কর্ণার ও মবিল হাউজ শোরুমের উদ্বোধন করা হয়।
প্রমি এন্টারপ্রাইজের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রমি এন্টারপ্রাইজের ২য় সংযোজন প্রার্থনা কার কর্ণার ও মবিল হাউজের শুভ উদ্বোধন করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অবঃ সার্জেন্ট তহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, অর্থ সম্পাদক রবিউল হক রতন।
কার্য নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম আপেল, আতিদুল হক বাচ্চু, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক গোলাম রব্বানী, ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ এবংর দোয়া মাহফিল পরিচালনা করেন, তরুণ ইসলামি বক্তা মাওলানা কামরুল ইসলাম এবং পূর্ব চিকনমাটি পুরাতন জামে মসজিদের ইমাম তসলিম উদ্দিন।
উল্লেখ্য যে, প্রমি এন্টারপ্রাইজের ১ম সংযোজন প্রমি মটরস দীর্ঘদিন ধরে সুনামের সহিত ডোমারে ব্যবসা পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকে প্রমি এন্টারপ্রাইজের ২য় সংযোজন প্রার্থনা কার কর্ণার ও মবিল হাউজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























