ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে বাণিজ্য, শিক্ষা, কূটনীতি ও পারস্পরিক প্রতিরক্ষা খাতে পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে প্রেসিডেন্ট এরদোয়ানের সরকারি দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

চুক্তিগুলোর মধ্যে দুই দেশের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়াও শান্তি ও পুনর্মিলন প্রচেষ্টা, সংঘাত নিরসনে সহযোগিতা এবং ভোক্তা সুরক্ষার পাশাপাশি বাজার তদারকি ও পরিদর্শন বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। শিক্ষা খাতের উন্নয়নেও দুই দেশ পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে।

চুক্তি স্বাক্ষরের আগে প্রেসিডেন্ট এরদোয়ান দোলমাবাহচে কার্যালয়ে কাতারের আমিরকে একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে স্বাগত জানান। এরপর দুই রাষ্ট্রপ্রধান নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন এবং একান্ত আলোচনায় বসেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই

আপডেট সময় : ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬