ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান কর্মকর্তা তাহসিফ হত্যায় দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার প্রস্তুতি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি

প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৯:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কলি রানী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প

শারীরিক সীমাবদ্ধতা, অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবলের কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুরের কাউনিয়ার অকুতোভয় তরুণী কলি রানী। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, কলম ধরার সাধ্য নেই। কিন্তু মনের ভেতরের যে আলো, তাকে নিভতে দেয়নি সে। ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে কাউনিয়া কলেজের এই শিক্ষার্থী।

উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি রানী। তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই বাবাকে হারায় সে। এরপর থেকে মা রূপালী রানীর পরম মমতা আর সাহসেই পথ চলা তার।

পড়ুন>>পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর

মা রূপালী রানী জানান, জন্মগত প্রতিবন্ধকতা থাকলেও কলি কখনো দমে যায়নি। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে সঙ্গী করে নিজের চেষ্টায় আজ সে এতদূর এসেছে।

পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে বহুমুখী প্রতিভা। ডান পা দিয়েই সে অনায়াসে মোবাইল ও কম্পিউটার পরিচালনা করতে পারে। শুধু তাই নয়, গানের জগতেও রয়েছে তার দারুণ দখল। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ইতোমধ্যে সে কুড়িয়েছে একাধিক পুরস্কার ও প্রশংসা।

পড়ুন>>বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও, কলি রানী সবার সাথে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সাথেই পরীক্ষা দেয় সে। নিয়মমাফিক তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথেই সে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করে আজ সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন কলি রানী পা দিয়ে লিখেই জিপিএ-৩.৫০ পেয়েছে। আমরা তার এ ফলাফলে খুবই খুশি। তার পড়া চালিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

পায়ে লিখে এর আগেও সে প্রাথমিক সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া কলি রানীর স্বপ্ন এখন আকাশছোঁয়া। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলি জানায়, সে উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হতে চায় এবং দেশ ও মানুষের সেবা করতে চায়। সে প্রমাণ করতে চায়—শারীরিক প্রতিবন্ধকতা কখনো স্বপ্নপূরণের পথে প্রাচীর হতে পারে না।

উচ্চশিক্ষা ও স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনার জন্য কলি রানী ও তার পরিবার সকলের আশীর্বাদ ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প

আপডেট সময় : ০৯:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬