ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ দেখে উল্টোপথে পালাতে অন‍্য মোটর সাইকেলকে ধাক্কা দিলেন সার্জেন্ট গাজীউল

চাপাই নবাবগঞ্জ থেকে এস এম রুবেল
  • আপডেট সময় : ১২:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

পুলিশ দেখে উল্টোপথে পালাতে অন‍্য মোটর সাইকেলকে ধাক্কা দিলেন সার্জেন্ট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ দেখে উল্টোপথে পালাতে অন‍্য মোটর সাইকেলকে ধাক্কা দিলেন সার্জেন্ট গাজীউল

পুলিশ দেখে উল্টোপথে পালাতে গিয়ে আরেক মোটর সাইকেলের সাথে ধাক্কা ধরে ফেলেছে সার্জেন্ট গাজীউল।

সড়কে টোল ঘরের পাশে বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছে ট্রাফিক পুলিশের দুইটি টিম। মোটরসাইকেলের হেলমেট, অন্যান্য গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ এ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র না পেলেই দেয়া হচ্ছে মামলা।

এসময় সড়কে ট্রাফিক পুলিশ দেখে টোল ঘরের উল্টোপথে যাওয়ার সময় পালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোট রসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

এতে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মটরসাইকেলের চালকের হাতে জখম হলেও কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।

পরে পালনোর চেষ্টা করা মোটরসাইকেল আরোহী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি এলাকার জহরুল ইসলামের ছেলে মো.নাজমুল হককে আটক করে পুলিশ ও স্থানীয়রা।

এসময় তার দেহ তল্লাশি করে ট্রাফিক পুলিশ। পরে আইন লঙ্ঘন করার দায়ে কয়েকটি ধারায় মামলা দেয় ট্রাফিক পুলিশ। এসময় তার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের চালক আব্দুর রহিম পলাশ বলেন,স্বাভাবিক গতিতে টোল ঘর পার হচ্ছিলাম।

হঠাৎ করে উল্টোপথে তীব্র গতিতে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে সরাসরি ধাক্কা দেয়। এসময় গাড়ি নিয়ে পড়ে যায়। হাতে ও গাড়ির সামনের দিকে আঘাত লেগেছে। পরে পুলিশ ও স্থানীয়রা এসে আমাদেরকে উদ্বার ও নাজমুলকে আটক করে।

প্রতক্ষ্যদর্শী জাহিদ হাসান জানান, ঘটনাটি দেখে প্রথমে আমাদের ধারণা হয়েছিল, তার কাছে অবৈধ কিছু থাকার কারনে পালানোর চেষ্টা করতে গিয়ে আরেকটি গাড়িতে ধাক্কা দেয়। কিন্তু পরে পুলিশ গাড়ি ও তার দেহ তল্লাশি করে কিছুই পায়নি।

নাজমুল হক বলেন,আমার গাড়ির কাগজপত্র সবই আছে। কিন্তু তা বাসায় রয়েছে। এমনকি সাথে হেলেমেটও ছিল না। তাই মামলার ভয়ে উল্টোপথে পালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে।

ঘটনাস্থলে প্রতিবেদক এস এম রুবেল জানতে চাইলে স্পেশাল ট্যাঙ্গো ওয়ান, ট্রাফিক সাজেন্ট মোঃ গাজিউল ইসলাম বলেন, সাথে উপস্থিত ছিলেন, স্পেশাল ট্যাঙ্গো টু, টি এস আই উজ্জল, তারা বলেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব’র, নির্দেশে বিকেল থেকে সেতু চত্বরে বিশেষ অভিযান চলছে।

জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। সে (নাজমুল) বলতে পারতো সমস্যা রয়েছে। আমরা মানবিক দিক বিবেচনা করে দেখতাম।

কিন্তু তা না করে উল্টোপথে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ও পুলিশের সদস্যরা তাকে আটক করে।

এসময় তার কাছে হেলমেটসহ কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ দেখে উল্টোপথে পালাতে অন‍্য মোটর সাইকেলকে ধাক্কা দিলেন সার্জেন্ট গাজীউল

আপডেট সময় : ১২:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩