ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পেকুয়ায় অটোরিকশার সংঘর্ষে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল অবৈধ অর্থ দিয়ে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা: প্রস্তুত সরকার ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে জনাকীর্ণ স্থানে গুলি, এক বছরেও শনাক্ত হয়নি সেই শুটার এপিক হেলথ কেয়ার থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন লায়ন্স সদস্যরা

পিবিআইয়ের দৃঢ়তায় তিনজন মানব পাচারকারী আটক: উদ্ধার একজন

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • আপডেট সময় : ০৭:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

পিবিআইয়ের দৃঢ়তায় তিনজন মানব পাচারকারী আটক: উদ্ধার একজন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিবিআইয়ের দৃঢ়তায় তিনজন মানব পাচারকারী আটক: উদ্ধার একজন

লিবিয়া থেকে রোমেল নামে একব্যক্তিকে মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নরসিংদী (পিবিআই)। উদ্ধার হওয়া ভুক্তভোগী হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি থানার বাগরাইট গ্রামের আসাদ মিয়ার ছেলে রোমেল মিয়া (৩৪)।

মঙ্গলবার (৪ জুন) বিকালে পিবিআই নরসিংদী পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকৃতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার নারিশা (পশ্চিমচর) গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২৮), একই এলাকার মৃত ওয়াহাব খানের ছেলে সোহেল (২৪) এবং কিশোরগঞ্জের ভৈরব থানার মৌটুপি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে আকারিছ মিয়া (৫৪)।

এসময় তাদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, ৯টি মোবাইল সেট ও বিকাশ সিমসহ মোট ২২টি সিম উদ্ধার করা হয়।

জানা যায়, ভুক্তভোগী রোমেলের চাচাতো ভাই লিবিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় মানবপাচারকারী চক্রের সদস্য রহমত উল্লাহর সাথে। সে সুবাদে রোমেল এর বড়ভাই বাবুলের সাথে পাচারকারী চক্রের সদস্য রহমত উল্লাহর মুঠোফোনে একাধিকবার কথা হয়।

একপর্যায়ে বাবুলের ছোটভাই রোমেলকে লিবিয়ায় আনতে রহমতউল্লাহর সাথে ৪ লক্ষ টাকার চুক্তি হয়। পরে রোমেলকে দুবাই মিশর হয়ে লিবিয়া নিয়ে যায়।

লিবিয়া পৌছার পর রহমত উল্লাহ তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ করে দেয়। বেশকিছু দিন পর পাচারকারী চক্রের অজ্ঞাত সদস্য রোমেলের বড়ভাই বাবুলের ইমু নম্বরে ভিডিও কলে রোমেলকে বদ্ধ অন্ধকার একটি কক্ষে আটক করে মারধর করতে থাকে এবং আরও ১২ লক্ষ টাকা দাবি করে।

পরে পাচারকারীরা বাবুলের চাচাতো ভাইয়ের মোবাইলে ব্যাংকের একাউন্ট নম্বর ও ১২টি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলে। পরে রোমেল এর বড়ভাই বাবুল চলতি বছরের ১০ এপ্রিল পিবিআই নরসিংদীতে একটি অভিযোগ দায়ের করেন।

পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান (ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) বিষয়টি আমলে নিয়ে তাত্ক্ষণিক ব্যবস্হা নিতে নির্দেশ প্রদান করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

পরে পিবিআইয়ের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে ৯টি মোবাইল সেট, নগদ দেড় লক্ষ টাকা এবং বিকাশ সিম সহ ২২টি সিম উদ্ধার করা সহ আটক করেন।

আরও জানা যায় যে, রোমেলকে দেশে ফিরিয়ে আনতে পিবিআই লিবিয়ান এ্যাম্বাসিতে যোগাযোগ করলে লিবিয়ার পুলিশ রোমেলকে মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠায়।

পরে গত ২৪ মে পিবিআই নরসিংদীর একটি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে ভিকটিম রোমেলকে রিসিভ করে পরিবারের হাতে তুলে দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিবিআইয়ের দৃঢ়তায় তিনজন মানব পাচারকারী আটক: উদ্ধার একজন

আপডেট সময় : ০৭:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪