পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়। আমরা তাদের সেই সুযোগ দেব না। পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আমরা বিচারের আওতায় আনব। এ সময় কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

যে কোনো সমস্যা সমাধানে আলোচনার ওপর জোর দিয়ে সরকারের তথ্য উপদেষ্টা বলেন, কেউ যদি অপরাধ করেন, দোষও করেন, সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে।

পাহাড়ে আসার কথা ছিল না জানিয়ে তিনি আরও বলেন, এখানকার পরিস্থিতি জানতে আমি এখানে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের কোনো একটি অঞ্চল যদি অশান্তিতে থাকে সেটির প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদের একসঙ্গে থাকতে হবে। আমরা কিন্তু লড়াই-সংগ্রামের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি।

প্রসঙ্গত, গত বুধবার খাগাড়ছড়ি জেরা শহরের স্লুইসগেইট এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান। এ ঘটনায় তিনজন নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!