ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার মাসে রেকর্ড রেমিট্যান্স আয় ১৩৮৯ কোটি ডলার গুম-খুনের আসামীদের খুঁজতে গণশুনানি করবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তারের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিন কেরানীগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ভারত-বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে মার্কিন প্রশাসন ইমরান খানের আপসহীন অবস্থান কি আসলেই একগুঁয়েমি? ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে পিএসসির কঠোর নির্দেশনা কাতারের অ্যামেজিং ফ্রাইডে অফার: টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়। আমরা তাদের সেই সুযোগ দেব না। পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আমরা বিচারের আওতায় আনব। এ সময় কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

যে কোনো সমস্যা সমাধানে আলোচনার ওপর জোর দিয়ে সরকারের তথ্য উপদেষ্টা বলেন, কেউ যদি অপরাধ করেন, দোষও করেন, সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে।

পাহাড়ে আসার কথা ছিল না জানিয়ে তিনি আরও বলেন, এখানকার পরিস্থিতি জানতে আমি এখানে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের কোনো একটি অঞ্চল যদি অশান্তিতে থাকে সেটির প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদের একসঙ্গে থাকতে হবে। আমরা কিন্তু লড়াই-সংগ্রামের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি।

প্রসঙ্গত, গত বুধবার খাগাড়ছড়ি জেরা শহরের স্লুইসগেইট এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান। এ ঘটনায় তিনজন নিহত হন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ১১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪