ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ অক্টোবর) পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন একথা জানান তিনি।

তিনি বলেন, প্রত্যেক সেক্টরেই ছাত্রদের কাজের সুযোগ দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। এক হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭০০ জন যোগ দিচ্ছেন।

আসিফ মাহমুদ জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই সময়ে কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা।

এ সময় যুব উপদেষ্টা বলেন, সারা দেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।

তিনি জানান, সারা দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪