ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ কর্মী আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির নেপথ্যে বহাল সেই পুরোনো নেটওয়ার্ক রাজনৈতিক শরিকদের সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে চীন: সিএনএন যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শুভ ব্রহ্মচারী নামে আরও এক শিক্ষার্থী আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অনুষদ ও হল সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে সেই গোলযোগ দ্রুত পুরো হলের নিচতলায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সমর্থক নেতাকর্মীরা সরাসরি মারামারিতে জড়িয়ে পড়েন।

ঘটনার বিবরণে জানা গেছে, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র মো. নাঈম হোসেন পূর্বে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে থাকতেন। সম্প্রতি তিনি ডাবল বেডের অন্য একটি রুমে স্থানান্তরিত হয়ে আগের সিটটিতে তার বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। তবে এতে বাধা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন। তিনি ওই কক্ষে গিয়ে তোশক-বিছানাসহ আসবাবপত্র সরিয়ে ফেলে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সিটে বসানোর চেষ্টা করলে বিরোধ চরম আকার ধারণ করে।

এই ঘটনাকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদকপন্থী কর্মী তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের অনুসারীরা হলের নিচতলায় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন এবং সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের অনুসারীরা জুলাই-৬ হলের গেস্ট রুমে গিয়ে অবস্থান নেন। তখন সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে রুমের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভেতরে আটকা পড়া কয়েকজন কর্মী পেছনের জানালা ভেঙে পালিয়ে আত্মরক্ষা করেন। সাধারণ সম্পাদকপন্থী কর্মীদের দাবি, গেস্ট রুমে অবস্থানকারীদের কাছে অবৈধ অস্ত্র ছিল এবং হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের হাতেনাতে ধরার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে সটকে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে হলের এক শিক্ষার্থী জানান, সিট দখল ও হলের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মূলত সংঘাতের সূচনা। দুই পক্ষই কক্ষের সিট নিজেদের দাবি করে মারামারিতে জড়ায়। ধাক্কাধাক্কির মধ্যে হঠাৎ ছুরিকাঘাতের ঘটনা ঘটলে পুরো ক্যাম্পাসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দাবি করেন, মূল ঘটনা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গ্রুপের দুই উপপক্ষের নিজেদের মধ্যে। তারা নিজেদের অপরাধ লুকাতে তার কর্মীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।

জুলাই-৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সোমবার গভীর রাতে জানান, আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে হলের পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের নেপথ্য কারণ অনুসন্ধানে দ্রুত তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অন্যদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, হলের সিট বণ্টন নিয়েই এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঘটে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উদ্ভূত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত

আপডেট সময় : ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬