পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ মুশতাকের, তবে পিসিবির অস্থিরতায় শঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ মুশতাকের, তবে পিসিবির অস্থিরতায় শঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায় গণপূর্ত অধিদপ্তরে সুশাসন ও স্বচ্ছতা: প্রধান প্রকৌশলীর নেতৃত্বে ফিরছে শৃঙ্খলা রাজধানীবাসীকেও লোডশেডিং মেনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ মুশতাকের, তবে পিসিবির অস্থিরতায় শঙ্কা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ মুশতাকের, তবে পিসিবির অস্থিরতায় শঙ্কা

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকা কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ জানিয়েছেন, সুযোগ পেলে তিনি অবশ্যই নিজের দেশ পাকিস্তানকে কোচিং করাতে আগ্রহী। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক অস্থিরতা এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি তাকে এই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে দ্বিধায় ফেলছে। ‘স্টাম্পড’ পডকাস্টে তিনি নিজের এই উদ্বেগের কথা তুলে ধরেন।

মুশতাকের মতে, পাকিস্তান ক্রিকেটে কোচদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের অভাব রয়েছে। সফরের মাঝপথে কোচ বা কর্মকর্তাদের বরখাস্ত করার প্রবণতা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এক ধরনের ভীতি তৈরি করে। তিনি মনে করেন, আবেগী সিদ্ধান্তে চাকরি হারানোর ঝুঁকি থাকায় অনেক অভিজ্ঞ কোচই সেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে ঘটে যাওয়া নাটকীয় পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুশতাক বলেন, ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই পেশাদার সিদ্ধান্ত ছিল না। সরফরাজ ও উমর গুল দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ নাম। তাদের সরিয়ে দেওয়ার বিষয়টি সফর শেষ হওয়ার পর করা যেত বলে তিনি মনে করেন।

পড়ুন>>৩৬ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৯৯২ বিশ্বকাপজয়ী এই তারকা খেলোয়াড় পাকিস্তান ক্রিকেটের বর্তমান সংকট নিরসনে পিসিবিকে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

 

তার মতে, সঠিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারই জাতীয় দলের কোচিংয়ে আসতে আগ্রহী হবেন। পেশাদারিত্ব বজায় রাখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!