পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর বিএসএফ ক্যাম্পে ভারত ও বাংলাদেশের আমদানি ও রফতানি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স আব্দুল ওয়াহেদ সভাপতিত্ব করেন।
মালদার মহদীপুর বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত সভায় চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বাংলাদেশের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স সভাপতি আব্দুল ওয়াহেদ।
ভারত বাংলাদেশ উন্নয়ন মূলক অবকাঠামোর উদ্দেশ্য ভারত সফরে গেলে, সোনামসজিদ-মহদিপুর ইমিগ্রেশন চালু, জিরো পয়েন্টে আমদানি ও রপ্তানিকারকদের মিট টাইম চালু, দু দেশের আমদানি রপ্তানির ব্যবসার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের বিষয়ে আলোচনা হয়। পড়ুন>> সলঙ্গার তেলকুপি নদীতে ব্রীজের অভাবে ঝুঁকিতে পারাপার হচ্ছে কয়েকটি গ্রামের জনপদ
এ অনুষ্ঠানে ভারতীয় সহকারি হাইকমিশনার, রাজশাহী, শ্রী মনোজ কুমার, মালদার ডিএম, পুলিশ সুপার, কাস্টম কর্মকর্তা, মালদা চেম্বার এর সভাপতি ও সাধারণ সম্পাদক, মহদীপুর রপ্তানিকারক নেতৃবৃন্দ, সোনামসজিদ এর কাস্টম কর্মকর্তা

আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুল রহমান খান , সিএনএফ এর সাবেক সভাপতি ও চেম্বারে পরিচালক আলহাজ আব্দুল আও য়াল, সোনা মসজিদ সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পানামা পোর্ট এর প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় চলতি মাসেই ইমিগ্রেশন চালু হওয়ার বিষয়ে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন বলে বলে জানা যায়।
Leave a Reply