পরকীয়ার জেরে রক্তাক্ত ভোর: খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পরকীয়ার জেরে রক্তাক্ত ভোর: খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩

পরকীয়ার জেরে রক্তাক্ত ভোর: খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
লবণচরা থানা

 

 

 

 

 

 

 

 

 

পরকীয়ার জেরে রক্তাক্ত ভোর: খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি

 

পরকীয়ার জেরে রক্তাক্ত ভোর: খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি।
খুলনার লবনচরা থানার খাদিজাবাগ-কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ভোরের নীরবতা ভেঙে সন্ত্রাসীদের গুলিতে রক্তাক্ত হলো একটি পরিবার। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়, এতে একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হন।

 

 

 

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর অবস্থায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পেছনে রয়েছে জটিল সম্পর্কের দ্বন্দ্ব। আনিসুরের ছোট ছেলে রাশিদুল তিন বছর আগে মাদক মামলায় কারাগারে গেলে সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে ইমরানের বাড়িতে যাতায়াত শুরু করে রাশিদুল। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।

পড়ুন>> পরিকল্পিত নওগাঁ শহর গড়ার প্রতিশ্রুতি মেয়র পদপ্রার্থী শেখ মিজানুর রহমানের

 

 

ছয় মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে সেই সুযোগে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে ইমরান এবং প্রতিশোধ নিতে পরিকল্পনা করে বলে ধারণা করছে স্থানীয়রা।

 

 

 

বৃহস্পতিবার ভোরে পূর্বপরিকল্পিতভাবে অন্তত ছয়জন সন্ত্রাসী আনিসুরের বাড়িতে ঢুকে গুলি চালায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে তিন গুদাম থেকে ৮শ বস্তা সরকারি চাল জব্দ

 

 

 

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, পরকীয়াজনিত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। গুরুতর আহত দুই নারীর শরীরে গুলি থাকায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!