ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ

সৃষ্টি জবস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ই-মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্য

  1. প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
  2. পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
  3. পদসংখ্যা: ২০০ জন
  4. চাকরির ধরন: ফুল টাইম
  5. কর্মস্থল: পদক্ষেপের বিভিন্ন ব্রাঞ্চ অফিস (বাংলাদেশের যেকোনো স্থান)
  6. মাসিক বেতন: ১৫,০০০ থেকে ২৯,৯৫৩ টাকা

যোগ্যতা ও শর্তাবলি

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ৫.০-এর স্কেলে ২.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।

  1. বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।
  2. কম্পিউটার দক্ষতা: এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক।
  3. অগ্রাধিকার: ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।
  4. বিশেষ নির্দেশনা: নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের প্রয়োজন নেই। নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান দায়িত্ব ও কর্তব্য

নিযুক্ত কর্মীদের এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করতে হবে। এছাড়া সমিতির সদস্যদের ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আবেদনের সাথে হালনাগাদ সিভি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সকল শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল পাঠাতে পারবেন। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া অন্য কোনো অর্থ লেনদেন করা হয় না। বিজ্ঞপ্তির শর্তাবলি ও নিয়মাবলি তাদের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে।

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ

আপডেট সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬