নুসুক ফাউন্ডেশনের সহায়তায় ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেলো দেব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নুসুক ফাউন্ডেশনের সহায়তায় ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেলো দেব : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

নুসুক ফাউন্ডেশনের সহায়তায় ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেলো দেব

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
নুসুক ফাউন্ডেশনের সহায়তায় ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেলো দেব

নুসুক ফাউন্ডেশনের সহায়তায় ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেলো দেব।  দেবের বাসায় গিয়ে নুসুক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান এই হুইল চেয়ার ও আর্থিক উপহার তুলে দেন।

দেশের সুনাম ধন্য এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত মানবিক সেচ্ছাসেবী সংস্থা নুসুক ফাউন্ডেশন এর ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার ও সাধারণ চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী দেব চন্দ্র দাস।

শুক্রবার সকালে দেবের বাসায় গিয়ে হুইলচেয়ার ও আর্থিক উপহার দেন নুসুক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান জনাব লেলিন হোসেন ।

এসময় লেলিন হোসেন এর কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন ভুক্তভোগী দেব চন্দ্র দাস এর মা কনিকা দাস ও তার বাবা বিনত দাস।

এসময় ভুক্তভোগী দেব চন্দ্র দাস এর মা বলেন, আমার ছেলে দীর্ঘ দিন ধরে মানে জন্ম গত ভাবে সে হাটা চলা করতে পারে না ও কথা বলতে পারে না সে তখন থেকে মানবিক জীবন যাপন করে আসছে। তাকে নিয়ে আমরা অনেক কষ্টে ও চিন্তায় ছিলাম। ভাবছিলাম কবে আমার ছেলের একটি গাড়ি হবে। আজকে সাংবাদিক তপন দাস এর সহযোগিতা ও নুসুক ফাউন্ডেশন এর অর্থায়নে আজকে আমার ছেলে একটি গাড়ি পেলো। এতে আমি এতোটা আনন্দিত যে বলেতা শেষ করতে পারবো না।’ একথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় দেব চন্দ্র দাস এর বাবা বিনত দাস বলেন, আমরা গরিব মানুষ আমরা দিনে মিলে দিনে খাই তাই ছেলের জন্য একটা গাড়ি কিনতে পারি নি তাছাড়া আমি অনেক জায়গায় গিয়েছি ছেলের একটি গাড়ির জন্য কিন্তু কোন সাড়া পাইনি তবে আপনারা আমার ছেলেকে গাড়ি দিলেন আপনাদের কিবলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুজে পাচ্ছি না ।

উক্ত হুইলচেয়ার টি দেয়ার সময় উপস্থিত ছিলেন সংস্থাটির রংপুর বিভাগীয় প্রধান লেলিন হোসেন বিবি এ, রংপুর বিভাগীয় সহকারী প্রধান আসাদুজ্জামান আসাদ, সংস্হার নীলফামারী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তপন দাস, জেলা কমিটির ম্যানেজার রুবেল হোসেন , সাধারণ সম্পাদক রায়হান ইসলাম সহ জেলা কমিটির সকল পদের সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!