ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের নিরাপত্তা ও হেনস্তা বন্ধের দাবিতে ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক জরুরি সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।

বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের শিক্ষক দের নিরাপত্তা এবং হেনস্তা বন্ধের দাবিতে আমাদের কিশোরগঞ্জ উপজেলার ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন শিক্ষকদের নিরাপত্তা এবং হেনস্তা বন্ধ না হওয়া পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে , তবে আমাদের যদি সার্বিক নিরাপত্তা ব্যবস্হা করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আবারো পাঠদান শুরু করবো, যদি নিরাপত্তা ব্যবস্হা করা না হয় তাহলে অনিদিষ্ট কালের জন্য এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া ও কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজম বলেন কিছু অসাধু চক্র স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কমলমতি শিক্ষার্থীদের ফুসলিয়ে ও ব্যবহার করে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ওপর অন্যায় ভাবে নির্যাতন, অপমান, হেনস্তা এবং জোরপূর্বক পদত্যাগের চেষ্টা করছেন, এসব বন্ধের জন্য আমরা গত ২৭ আগষ্ট একটি মানববন্ধন এবং বিক্ষোভ করে স্মারক লিপি প্রদান করে ও কোন প্রতি কার না পেয়ে অবশেষে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে গতকাল বিকেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করি।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসুমী হক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এব্যাপারে আমাকে কেউ অফিসিয়ালি কোন প্রকার অবগত করেনি, তাই আমি এবিষয়ে এখনি কিছু বলতে পারছি না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়

আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪