নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত১, আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত১, আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত১, আহত ১

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যুবক আহত ১

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রশান্ত কুমার রায় (২০) বছর বয়সী এক যুবক। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে নীলফামারীর সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা চায়না কোম্পানির সামনে নীলফামারী – ডোমার এশিয়ান হাইওয়ের সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবক সদরের টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী এলাকার মৃত চন্দন রায়ের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রীর শ্রমিক বলে জানা যায়।

এসময় তার সাথে থাকা তার বন্ধু মোহাম্মদ মোশাররফ হোসেন (২২) গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সরজমিনে গেলে কয়েকজন জানান রাতে হালকা বৃষ্টি পড়ছিলো এসময় নিহত যুবক এবং তার বন্ধু দুজনে মিলে একটি মোটরসাইকেল করে ডোমারের যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে তারা মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে গেলে ডোমার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার একজনের মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যায়

বিষয় টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন আমরা সংবাদ পাওয়া মাত্র ঘটনা স্হলে ছুটে যাই এবং লাশ উদ্ধার করে নীলফামারী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক প্রাইভেট কারটি ও মোটরসাইকেলটি উদ্ধার করে নীলফামারী সদর থানায় নিয়ে আসা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!