নীলফামারীতে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান

নীলফামারীতে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
নীলফামারীতে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

নীলফামারীতে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

নীলফামারীর দুই উপজেলা থেকে পৃথক দুটি স্থান থেকে ২ টি লাশ উদ্ধার করেছে পুলিশ ।

নীলফামারীর সৈয়দপুর এবং ডোমার উপজেলার চিলাহাটি থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ ।
বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সেতু কারখানার পাশের একটি পুকুর থেকে ১৭/১৮ বছর বয়সী এক অঞ্জাত তরুণীর লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি শাহ আলম বলেন স্হানীয় লোকজন বিকেলে পুকুরে একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয় তখন আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।

তিনি আরো বলেন পুকুরে ভাসতে থাকা তরুণী আত্মহত্যা করেছে নাকি কেউ হত্যা করে পুকুরে ফেলে গেছে তা এখনও সঠিক ভাবে বলা যাচ্ছে না তবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ।

এদিকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বোতলাগন্জ বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে অঞ্জলি রায় (৪০) নামের ৪ সন্তানের এক জননীর লাশ উদ্ধার করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র। নিহত অঞ্জলি রায় উক্ত এলাকার ভবেন রায় এর স্ত্রী ।

স্হানীয় সুত্রে জানা যায় বোতলাগন্জ বাজার এলাকার হাজীপাড়া এলাকার হুসেইন হাজীর ছেলে মনছুর বোতলাগন্জ বাজারে একটি গোডাউন তৈরি করে, গতবছর সেই গোডাউন এর একটি দেয়াল ধসে গেলে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। গতকাল বিকেলে সেই গোডাউনের পাশে কয়েকজন যুবক খেলা করতে গেলে গোডাউনের ভিতরে অঞ্জলি রায় এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্হানীয় লোকজনকে বিষয়টি অবগত করেন।

বিষয়টি নিশ্চিত করে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন খবর পাওয়া মাত্র আমি বিষয় টি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র কে অবগত করি তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!