সংবাদ শিরোনাম :
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক শ্রবণ প্রতিবন্ধী
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১১:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক শ্রবণ প্রতিবন্ধীর নিহত হয়েছে।
রবিবার ১৩আগস্ট সন্ধ্যায় জেলা শহরের নিউবাবু হাড়োয়া মিশন নামক স্থান ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি মোহাম্মদ আলম হোসেন (৫০), নিউবাবু পাড়া হাড়োয়া মিশন এলাকার মৃত মাকু মামুদের ছেলে এবং সে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা যায়।
প্রতক্ষদর্শী কয়েকজন জানান আলম হোসেন একজন প্রতিবন্ধী সে আজ বিকেলে হাড়োয়া মিশন এলাকায় রেললাইনের উপর দিয়ে হাটছিলো ঠিক সেই সময়ে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে মারা যায় ।
বিষয় টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন আলম হোসেন রেললাইনের উপর দিয়ে হাটছিলো এমন সময় তিনি ট্রেনের হুইসেল শুনে ও স্থান ত্যাগ করতে না পারায় ট্রেনে কাটা পড়ে নিহত হয় এবং এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে ।
আর মরদেহ টি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























