ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার দূরপাল্লার বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে পরিবহন কর্তৃপক্ষ ও মালিকরা এসব জেলা থেকে ঢাকাগামী বাস পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছেন না।

খুলনা কেন্দ্রীয় সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে রোববার সকালে কোনো ঢাকাগামী পরিবহন ছেড়ে যায়নি। খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানিয়েছেন, গোপালগঞ্জ হয়ে ঢাকার দিকে যাওয়া সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প হিসেবে যশোর-মাগুরা সড়ক ব্যবহার করে কিছু যানবাহন যাতায়াত করছে। এছাড়া পদ্মা সেতু হয়ে ঢাকা রুটের বাস চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে অভ‌্যন্তরীণ রু‌টে কিছু বাস চলছে বলে জানিয়েছে বাস মা‌লিক স‌মি‌তি।

বরিশালের পরিস্থিতিও একই। শনিবার রাত থেকেই শহরের নথুল্লাবাদ ও রূপাতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, নাশকতার আশঙ্কায় মালিকরা বাস চালাতে আগ্রহী নন। তবে তিনি দাবি করেন, অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু বাস যাত্রী নিয়ে গোপালগঞ্জের টেকেরহাট পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে। ত‌বে অভ্যন্তরীণ রু‌টে বাস চল‌াচল স্বাভা‌বিক ব‌লে দা‌বি ক‌রেন তিনি।

বরগুনার নতুন বাস টার্মিনালে রোববার দুপুর ২টায় গিয়ে দেখা যায়, ঢাকাগামী কোনো যাত্রী পরিবহন নেই। নিরাপত্তার কারণে মালিকরা এই রুটে বাস বন্ধ রেখেছেন। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. রোকনুজ্জামান সালাম জানান, নিরাপত্তার স্বার্থেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগের ঝুঁকি এড়াতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর ২ টায় বরগুনা সদরে নতুন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে না।

ঢাকাগামী বাসের অভাবে টার্মিনাল থেকে অনেক যাত্রীকেই ফিরে যেতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ঢাকায় গমনেচ্ছুরা চরম বিপাকে পড়েছেন। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার আশঙ্কা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে বাস চলাচল আবার শুরু করা হবে। আপাতত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই দূরপাল্লার সেবা বন্ধ রাখার কঠোর সিদ্ধান্ত বহাল রয়েছে। ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা অনেক যাত্রী বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ০৪:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬