নাগেশ্বরীতে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

নাগেশ্বরীতে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
নাগেশ্বরীতে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বে-সরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কর্তৃক মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে উপজেলা পর্যায়ের শিক্ষকদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্মন, প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খেলার ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুদ্দিন নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!