নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে

নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় যারা চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের ধরে পুলিশে দিন। জনমনে স্বস্তি ফেরাতে প্রয়োজনে নিজেদেরকে পুলিশের দ্বায়িত্ব পালনের আহ্বান জানালেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা। খুনী হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশে এ আহ্বান জানান তিনি।

পড়ুন>>ফেনীতে জামায়াতের পথসভা অনুষ্ঠিত

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, উপজেলা সভাপতি নুর নবী দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান লেবু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম, বামন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুগ্ম আহবায়ক মোঃ মিনারুল ইসলাম, , পৌর আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন হক রবি প্রমুখ।

বিক্ষোভে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী মিছিলযোগে অংশ নেয়। সমবেত মিছিলটি কয়েকটি অংশে শহর প্রদক্ষিন শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা যুবদল ও ছাত্রদলের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!