সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
কুড়িগ্রাম থেকে বিপুল রায়
- আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম সুখাতী গ্রামে নানার বাসায় বেড়াতে আসছিল, বাসার পাশের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারুফা আক্তার (০৭) ও আহাদ আলী ( ০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে খালাতো ভাই বোন।
মৃত আহাদ আলী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শিকদারটারী গ্রামের মমিনুল ইসলাম ও আমেনা বেগমের ছেলে, আর মৃত মারুফা আক্তার রশিদা বেগমের মেয়ে সে দীর্ঘদিন থেকে নানা আরজান আলীর বাসায় থাকতেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মারুফা আক্তার ও আহাদ আলী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে দুজন গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না থাকায় স্বজনরা পানিতে খুঁজতে থাকেন। কয়েকঘন্টা পর তাদের দুইজনের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























