নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
- আপডেট সময় : ০৩:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫৮০৯ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে। স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষে ১০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে প্রশাসন।
পড়ুন>> দৌলতপুরের সীমান্তে প্রতিপক্ষের হাতে মাদক ব্যবসায়ী খুন
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে আলতাফ ও মানিক নামে দুইজনের পরিচয় জানা গেলেও নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


























