ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ৮৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রাইভেটকার আটক

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • আপডেট সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ৮৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রাইভেটকার আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ৮৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রাইভেটকার আটক

নরসিংদীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হাতে ৮৮ লাখ ৫০ হাজার টাকা বোঝাই একটি প্রাইভেটকার এবং গাড়ীতে থাকা ড্রাইভারসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিন ব্যক্তি হলেন আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো: মনির হোসেন (৪০) ও একই উপজেলার দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক জুলহাস মিয়া (৩২), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) । আটক হওয়া গাড়ির নাম্বার ঢাকা মেট্রো খ ১৩-১৬৫২।

শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন।

পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশী করে প্রাইভেটকারে থাকা দুইটি ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করে। এসময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেটকারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়।

গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে। ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে শিক্ষার্থীদের হাতে ৮৮ লক্ষ ৫০ হাজার টাকাসহ প্রাইভেটকার আটক

আপডেট সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪