নগদ ডিস্ট্রিবিউশন হাউস আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নগদ ডিস্ট্রিবিউশন হাউস আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

নগদ ডিস্ট্রিবিউশন হাউস আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
নগদ ডিস্ট্রিবিউশন হাউস আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

 

নগদ ডিস্ট্রিবিউশন হাউস আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

নগদ ডিস্ট্রিবিউশন হাউস আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন।
দেশের অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর রংপুর এরিয়ার চারটি ডিস্ট্রিবিউশন হাউজের মধ্যে ফ্রেন্ডশিপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

পড়ন>>অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার চারটি ডিস্ট্রিবিউশন হাউজ নুরা ট্রেড লিংকস-কুড়িগ্রাম, নুরা ট্রেড লিংকস- লালমনিরহাট, এ আর মোটরস (নাগেশ্বরী)  এবং এ আর ট্রেডার্স (হাতীবান্ধা) ডিস্ট্রিবিউশন হাউজের ফিল্ডফোর্সদের নিয়ে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে এক চমকপ্রদ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এ আর মোটরস (নাগেশ্বরী)  দল এবং রানার-আপ হয়েছে নুরা ট্রেড লিংকস-কুড়িগ্রাম দল। পরবর্তীতে বিজয়ী এবং রানারআপ দলকে পুরস্কার এবং ট্রফি প্রদান করা হয়। উক্ত আয়োজনে সকল ফিল্ডফোর্স অত্যন্ত আনন্দিত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের রংপুর রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার বরুন কুমার দাস, এরিয়া ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, নুরা ট্রেডলিংস এর স্বত্বাধিকারী মো: গোলাম জাকারিয়া পিন্টু, এ আর মোটরস এবং এ আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মোসলেম উদ্দিন খান বাবু এবং লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সকল টেরিটরি ম্যানেজার বৃন্দ।

আগামী দিনগুলোতে নগদকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ডিস্ট্রিবিউটর এবং নগদ কর্মকর্তাবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!