নকলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নকলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

নকলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
নকলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা

 

 

নকলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা

 

 

 

নকলায় নকল প্রসাধনী কারখানায় সিলগালা।
শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরির অভিযোগে, বৈধ কাগজপত্র না থাকায় এক প্রসাধনি কারখানায় সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

 

 

জানা গেছে, শেরপুরের নকলায় আনোয়ার হোসেন পলিন নামে এক ব্যাক্তির মালিকানায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে নকল বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী তৈরি করে আসছিল।

 

 

পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় নকলা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

পড়ুন>>ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

 

এসময় প্রসাধনী তৈরির বৈধ অনুমোদন বা মাননিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকা এবং নকল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করায় ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়।

 

 

সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার দৈনিক ইনকিলাবকে জানান, দীর্ঘদিন থেকে এখানে নকল প্রসাধনী তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!