নওগাঁয় যৌনপীড়নের দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় যৌনপীড়নের দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

নওগাঁয় যৌনপীড়নের দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা 

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
নওগাঁয় যৌনপীড়নের দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা 

নওগাঁয় যৌনপীড়নের দায়ে বকুল হোসেন নামে এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে পনের দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৯ মার্চ) নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তির নাম মোঃ বকুল হোসেন। তিনি নওগাঁর সাপাহার থানার বলদিয়াঘাট গ্রামের মৃত আঃ সালামের ছেলে।

পড়ুন>>নওগাঁয় মিথ্যা ধর্ষণের মামলা করায় স্বামী-স্ত্রীর পাঁচ বছর করে কারাদণ্ড

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত বকুল হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে বিশেষ পি.পি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও আসামী পক্ষে অ্যাভোকেট মোঃ সাইদুর রহমান (৩) মামলা পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, বকুল হোসেন ২০১৩ সালের ১৮ অক্টোবর বেলা অনুমান ১১ ঘটিকায় সাপাহার উপজেলার তোজাম্মেল হকের বাড়িতে ঢুকে মেয়ের জামাইয়ের সামনে তার মেয়ের হাত ধরে টানাটানি করে যৌনপীড়ন করেন।

পরবর্তীতে তোজাম্মেল হক ২০১৩ সালের ২২ অক্টোবর সাপাহার থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আজ জনাকীর্ণ আদালতে বকুল হোসেনকে তিন বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে পনের দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত কররেন।

রায় ঘোষণা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

Please Share This Post in Your Social Media

One response to “নওগাঁয় যৌনপীড়নের দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!