ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার ফ্যাটি লিভার কমানোর উপায়: লিভার সুস্থ রাখতে যে অভ্যাসগুলো সবচেয়ে জরুরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল কাউনিয়ায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে এক ব‍্যক্তির মৃত‍্যু

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় গতকাল ভোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করে।

তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব কর্তৃপক্ষ।

আটককৃত সানোয়ার হোসেন (৫২) ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওছমান আলীর ছেলে বলে জানা গেছে।

পড়ুন>>শিবগঞ্জে আখ ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার, কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ যুবকের: দাবী নিখোঁজ পরিবারের

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালিন সময়ে ওই এলাকা থেকে শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করলে তার দেওয়া তথ্যমতে ০৩টি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান আটককৃত সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

পড়ুন>>নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) মো. মোজ্জামেল হক কাজী ঘটনাটি নিশ্চিত করে জানান, র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

আপডেট সময় : ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩