ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

নওগাঁয় চোর চক্রের ৩সদস্য গ্রেপ্তার: ৬টি মোটরসাইকেল উদ্ধার

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

নওগাঁয় চোর চক্রের ৩সদস্য গ্রেপ্তার :৬টি মোটরসাইকেল উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় চোর চক্রের ৩সদস্য গ্রেপ্তার ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ থেকে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক মোঃ হাশমত আলী। এর আগে গত সোমবার দিনব্যাপী অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক হাসমত আলীর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদসহ ডিবি পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা করেন।

প্রেস রিলিজের বরাত দিয়ে হাসমত আলী বলেন, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘ্নণ্ডণ্ড মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিলো।

এরপর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তৎপরতা বৃদ্ধি করা হয়।

জেলা হতে চুরি করা মোটরসাইকেল জেলার বিভিন্নস্থানে কম মূলে বিক্রয় করে আসছিল একটি চক্র পৌরশহরের দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব গাজিউর রহমান এর পরিকল্পনায় তাদের গ্রেপ্তারের জন্য গত সোমবার ভোরের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৌরশহরের খাস নওগাঁ (চক ইলাম) এলাকার মৃত মেহের আলীর ছেলে এসএম গোলাম রাব্বানী ওরফে লাল চাঁন (৩৫) ও চক মুক্তার এলাকার রাজু মিয়ার ছেলে রবিউল আওয়াল (২৩)কে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে পার নওগাঁ শান্তিনগর এলাকার ফজলু মিয়ার ছেলে নাহিদ হাসান (২৫)কে গ্রেপ্তার করা হয়।

এসময় ধৃত নাহিদ হাসান এর হেফাজতে থাকা আরো দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এরপর সকল আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলেই চোর চক্রের সত্রিয় সদস্য।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় চোর চক্রের ৩সদস্য গ্রেপ্তার: ৬টি মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩