ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের

দ্বীনি শিক্ষার স্বর্ণময় ইতিহাসে বর্ণময় প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

দ্বীনি শিক্ষার স্বর্ণময় ইতিহাসে বর্ণময় প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বীনি শিক্ষার স্বর্ণময় ইতিহাসে বর্ণময় প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা

দ্বীনি শিক্ষার সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসা। নিভৃত পল্লিতে নাগরিক সব সুযোগ-সুবিধা দিয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা পালন করছে এ মাদরাসা। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এ মাদরাসার প্রাণপুরুষের ভূমিকা পালন করেছেন। যিনি মাদরাসার উন্নতি অগ্রগতির জন্য সামর্থ্যের সবটুকু উজাড় করেছেন।

এরই ধারাবাহিকতায় বর্তমানের অধ্যক্ষ মহোদয় সে ধারা বজায় রেখেছেন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে আল্লাহ তা’আলা যার দ্বারা কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। জাহের-বাতেন সমস্ত জ্ঞানের স্রোতধারা এ মাদরাসার মাঝে প্রবাহিত।
একজন জ্ঞান অন্বেষণকারী শিক্ষার্থী এই মাদরাসার সংস্পর্শে এসে অমূল্য হয়ে উঠে।

পড়ুন>> তাহিরপুরে ছাত্রলীগের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

সুবিশাল অবকাঠামো, সুদৃঢ় একাডেমিক কার্যক্রমের ব্যবস্থাপনা, আধুনিক কম্পিউটার ল্যাব, অমূল্য সব কিতাবে ভরপুর দৃষ্টিনন্দন গ্রন্থাগার, মানসম্মত শিক্ষক প্যানেল, সহ-শিক্ষা কার্যক্রম সর্বোপরি হযরত গাউছুল আজম (রা.) এর দোয়ায় এ মাদরাসাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতি বছর এ মাদরাসার শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল যার স্বাক্ষর বহন করে চলেছে।

একাডেমিক পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক-নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে এ মাদরাসার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) নিজের জীবনের চেয়েও এ মাদরাসাকে বেশি ভালোবাসতেন। এরই পথ ধরে বর্তমানের অধ্যক্ষ মহোদয়ও প্রাণ উজাড় করা ভালোবাসার নজির স্থাপন করেছেন।

পড়ুন>>তাহিরপুরে ছাত্রলীগের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

ফলশ্রুতিতে এ মাদরাসার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মাশাআল্লাহ। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা দ্বীনি শিক্ষার অনন্য আলোকবর্তিকা রূপে শিক্ষা বিস্তারে স্মরণকালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপে আবির্ভূত হয়ে সুনিবিড় শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঐতিহাসিক ভূমিকা পালন করে চলছে।

পড়ুন>> নীরবে জুমার খুতবা শোনার ফজিলত

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ৩ ঘটিকা থেকে রাউজান মূল ক্যাম্পাস ময়দানে চট্টগ্রামের এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৮৯তম সালানা জলসায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হয়রতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্বীনি শিক্ষার স্বর্ণময় ইতিহাসে বর্ণময় প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫