ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের বিচারকাজ প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত ভোলায় বসতভিটার কর আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও জাপানের সানায়ে তাকাইচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মূল লক্ষ্য নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এই শীর্ষ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে সেখানে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

বৈঠকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সোমবার সকালে সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিওতে পৌঁছানোর পর থেকেই প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বৈঠকে যোগ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সরকারের উচ্চপদস্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও জাপানের সানায়ে তাকাইচি

আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬